সর্বশেষ

দুর্ঘটনা

গোপালগঞ্জে কাপড়ের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে কাপড় শুকানোর লোহার (জিআই) তারে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বশার মীনা (৫৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার পিংগলিয়া গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। ঘরের ভেতর থেকে অসাবধানতাবশত ওই জিআই তারটি আগেই বিদ্যুতায়িত হয়েছিল বলে জানা গেছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
কাহালুতে পুকুরে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা আদর্শ গুচ্ছগ্রামে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। একসঙ্গে তিন শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে একটি লোহার মই বিদ্যুতায়িত হয়ে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

আর্জেন্টিনার জয় উদ্‌যাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

আর্জেন্টিনার জয় উদ্‌যাপনের আনন্দমিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনা শহরে একটি ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন সরকারি কলেজের শিক্ষার্থী দীপ্ত চৌধুরী (২৩)। পরে নিচে পড়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদীতে বয়স্ক ভাতা নিতে গিয়ে বৃদ্ধের ২ আঙুল কাটা

নরসিংদী পৌরসভায় বয়স্ক ভাতা তুলতে গিয়ে অসাবধানতাবশত দরজার চাপে বাম হাতের দুটি আঙুল হারিয়েছেন ৮৮ বছর বয়সী স্বর্ণশিল্পী লোকনাথ ধর। শেষ বয়সে জীবনধারণের একমাত্র অবলম্বন হাতটি অচল হয়ে পড়ায় এখন চরম অনিশ্চয়তায় দিন কাটছে তার পরিবারের। অসহায় এই বৃদ্ধের চিকিৎসা ও বেঁচে থাকার লড়াইয়ে সহায়তার হাত বাড়িয়ে দিতে প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছে পরিবারটি।

কলাপাড়ায় মসজিদের পাটাতন ভেঙে রাস্তায় নামাজ, সংস্কারের উদ্যোগ নিলেন যুবদল নেতা

পটুয়াখালীর কলাপাড়ায় বাইতুল মামুর জামে মসজিদের কাঠের পাটাতন ভেঙে যাওয়ায় রাস্তায় নামাজ আদায় করছেন স্থানীয় মুসল্লিরা। এই চরম দুর্ভোগের খবর পেয়ে কলাপাড়া উপজেলা যুবদল নেতা সুমন গাজী ব্যক্তিগত উদ্যোগে মসজিদটি দ্রুত সংস্কারের দায়িত্ব নিয়েছেন।